জনপদ ডেস্ক রিপোর্ট: উপমহাদেশের সেরা গিটারবাদকদের মধ্যে একজন তিনি। উপমহাদেশের বিভিন্ন দেশ আইয়ুব বাচ্চুর জন্য গিটারের মুর্চ্ছনার জন্য অপেক্ষা করে। সেই তিনি বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জরুরি বিভাগের নার্স হাবিবুর রহমান জানান।
ব্যান্ড দল এলআরবির লিড গিটারিস্ট ও ভোকালিস্ট আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী। চার দশক বাংলাদেশের তরুণদের গিটারের মূর্ছনায় মাতিয়ে রাখা রকস্টারের বয়স হয়েছিল ৫৬ বছর। গিটার বাদনে তার খ্যাতি ছিল পুরো ভারতীয় উপমহাদেশেই।
আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘সেই তুমি কেন এত অচেনা হলে’, ‘ফেরারী এই মনটা আমার’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘একদিন ঘুমভাঙা শহরে’, ‘চল বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘হাসতে দেখ গাইতে দেখ’র মত বহু গান শ্রোতাদের হৃদয়ে বাজবে বহুদিন।
সকালে তার মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। ভক্ত শ্রোতাদের পাশাপাশি সংগীত শিল্পীদের অনেকেই ছুটে আসেন হাসপাতালে।
আইয়্যুব বাচ্চু বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকালে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তররা বলেছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
আইয়ুব বাচ্চুর জিবনী: বিস্তারিত লিংকে https://bn.wikipedia.org/wiki/আইয়ুব_বাচ্চু
Visit our site: www.banshkhalijanaphad24.com

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন