বাঁশখালী জনপদ ডেস্ক: শত শত কুঁড়িদের পদচারনায় আবারো মুখরিত হল স্বপ্নকুঁড়ি'র আঙ্গিনা। ঘুর্ণিঝড় তিতলীর কারনে সারাদিন একটানা বৃষ্টি আর বৈরী আবহাওয়া বিরাজ করলেও স্বপ্নকুঁড়ির হলরুমে ছিল এক ভিন্ন পরিবেশ। বৃষ্টি উপেক্ষা করে বিকেল ২ টার দিকে ঝাকে ঝাকে শিক্ষার্থীরা সংবর্ধনাস্হলে উপস্থিত হওয়া শুরু করলে মুহুর্তেই একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। গত শুক্রবার (১২ অক্টোবর) অনুষ্টিত হয়েছে স্বপ্নকুঁড়ি'র বৃত্তিপ্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টান।
"স্বপ্নকুঁড়ি" চট্টগ্রামের বাঁশখালী থানার অন্তর্গত ৯ নং গন্ডামারা ইউনিয়ন কেন্দ্রীক একটি সামাজিক সংগঠন। ২০১৬ সালে প্রতিষ্টিত হওয়ার পর থেকে সংগঠনটি এলাকার শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে চলছে। তারই ধারাবাহিকতায় "স্বপ্নকুঁড়ি মেধাবৃত্তি প্রকল্প" মেধাবীদের উৎসাহ প্রদান এবং আর্থিক সহায়তার আঞ্জাম দিয়ে যাচ্ছে প্রতি বছর। সেই সাথে এসএসসি/দাখিল, জেএসসি/জেডিসি এবং প্রাইমারী/ইবতেদ্বায়ী সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ও সংবর্ধনা দেয় স্বপ্নকুঁড়ি।
গত শুক্রবার ছিল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার তৃতীয় আসর। পূর্ব বড়ঘোনা দারুল হিকমাহ ইসলামীয়া মাদরাসায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম। অনুষ্টানের সভাপতিত্ব করেন স্বপ্নকুঁড়ির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আরিফ উল্লাহ। মো. তৌহিদুল ইসলাম চৌধুরী ও ইমরান হোসেন ইমুর সঞ্চালনায় অনুষ্টানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন স্বপ্নকুঁড়ির চেয়ারম্যান মুহাম্মদ ইমরানুল কবির, সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম, সেক্রেটারী আব্দুল্লাহ মতিন সহ স্বপ্নকুঁড়ির অন্যান্য সংগঠকবৃন্দ।
বাঁশখালীজনপদ২৪.কম/রানা


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন