বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে জাতীয় স্যানিটেশন সপ্তাহ উদযাপন


সৈকত আচার্য্য : চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৮ ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। 
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “টেকসই উন্নয়ন, সবার জন্য স্যানিটেশন”।  এ উপলক্ষ্যে সোমবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মাঠে বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত র‌্যালীতে নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। 
র‌্যালীটি বাঁশখালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান দেওয়ানজীর সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। 
ব্র্যাক ওয়াশের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইশতিয়াক আহম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে.এম. মোস্তাক আহমদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ প্রমুখ।  এছাড়াও গ্রাম ওয়াশ কমিটির সভাপতি ও সদস্য সচিবসহ অনেকে বক্তব্য প্রদান করেন। 
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, প্রত্যেকের বাড়ীতে যেন স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন থাকে।  শুধু থাকলেই হবে না।  পরিবারের সবাইকে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহার করা জানতে হবে। 
তিনি উপস্থিত শিক্ষকগণের উদ্দেশ্যে বলেন, আপনারা শ্রেনী কক্ষে ছাত্র-ছাত্রীদের পাঠদানের পাশাপাশি স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহার ও স্থাপন শিখাবেন। কোন কোন সময় হাত কিভাবে ধৌত করতে হয় তাও শিখাবেন।  যেন বাঁশখালীর প্রত্যেকটি পরিবার খাওয়ার আগে এবং ল্যাট্রিন ব্যবহারের পরে সাবান দিয়ে ভাল করে স্বাস্থ্য সম্মতভাবে হাত ধোঁয়ার অভ্যাস করে।  

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.