বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে সমাজ সেবার উদ্যোগে ১৩ কোটি টাকার ভাতা প্রদান

বাঁশখালীতে সমাজ সেবার উদ্যোগে ১৩ কোটি টাকার ভাতা প্রদান
বাঁশখালী জনপদ ডেস্ক: বাঁশখালী উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলার ১৬ হাজার ৯ শত ৪৩ জন উপকারভোগীদের মাঝে ভাতার অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক বাঁশখালী শাখা চত্বরে এক অনুষ্ঠানের আযোজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, বাংলাদেশ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুফল এখন দেশের প্রান্তিক জনগোষ্ঠী পাচ্ছে। উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর বলেন, ২০১৭-১৮' অর্থবছরে ১১হাজার ১শত ৯৩ জনকে বয়স্কভাতা, ৩হাজার ২শত ৮০ জনকে বিধবা ভাতা ২হাজার ২শত ৯০ জনকে প্রতিবন্ধীর ভাতা এবং ১৭১ জন বীর মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। যার প্রদেয় টাকা অংকের পরিমাণ ১৩ কোটি ১৪ হাজার টাকা।

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের ম্যানেজার কৃষ্ণ কান্ত ভট্টাচার্য্য, শিল্পী প্রভা দত্ত ও মুহাম্মদ দেলোয়ার হোছাইন প্রমুখ।

বাঁশখালীজনপদ২৪.কম/রানা

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.