মঙ্গলবার সারাদিন ব্যাপী উপজেলার পৌরসভা কার্যালয়ে নতুন ভোটারদের মাঝে লেমেনেটিং অাইডি কার্ড বিতরন করেন বাঁশখালী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী। নতুন ভোটাররা তাদের নতুন অাইডি কার্ড হাতে পেয়ে জিবনে প্রথমবারের মত নাগরিক হিসাবে অাসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এমনটি আনন্দে উৎসুক তারা।
কার্ড বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র মো. দেলোয়ার হোসেন, প্যানেল মেয়র-২ মোহাম্মদ হারুন, মহিলা কাউন্সিলর রোজিয়া সুলতানা রোজি, নার্গিস অাক্তার, রোজি অাক্তার, কাউন্সিলর জমশেদ অালম, তপন কুমার, অাব্দুর রহমান, দিলিপ চক্রবর্তী, নজরুল কবীর সিকদার, বাবলা কুমার দাশ প্রমুখ।তাছাড়া নতুন ভোটার অাইডি কার্ড বিতরনের সময় পৌর কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
বাঁশখালীজনপদ২৪.কম/রানা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন