বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আহত হাফেজ রাকিব আর বেঁচে নেই


নিজস্ব সংবাদদাতাঃ বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় আহত মোটর সাইকেল আরোহী হাফেজ মো. গোফরানুল হক রাকিব (২৫) চট্টগ্রামস্থ বেসরকারী পার্কভিউ হাসপাতালে আই.সি.ইউ তে চিকিৎসাধিন অবস্থায় আজ বুধবার (৫ এপ্রিল) সকাল ৯ টার সময় মারা যান।

বিষয়টি নিশ্চিৎ করে তার বড় ভাই মো. ইয়াছিন আরফাত জানান, সড়ক দুর্ঘটনায় আমার ভাই গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। এরপর নগরীর বেসরকারী পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি আজ সকালে মারা যান।

উল্লেখ্য, গত সোমবার (৩ এপ্রিল) বান্দরবান থেকে ব্যবসায়ীক কাজ শেষে বাড়িতে ফেরার পথে গুনাগরিস্থ বাঁশখালী ডিগ্রী কলেজের সামনে পেছন থেকে আসা বেপরোয়া গতির মিনিট্রাকের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। সেখান থেকে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চমেক নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরে সেখান থেকে নগরীর বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়।

সড়ক দুর্ঘটনায় নিহত হাফেজ মো. গোফরানুল হক রাকিব উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব-পুইঁছড়ি ৫ নম্বর ওয়ার্ড এলাকার শিয়া পাড়ার মো. রিদোয়ান কবিরের পুত্র।




বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.