বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

উপজেলার শ্রেষ্ট স্বেচ্ছাসেবক সাংবাদিক কল্যাণ বড়ুয়া প্রধানমন্ত্রীর সম্মাননায় মনোনিত

উপজেলার শ্রেষ্ট স্বেচ্ছাসেবক সাংবাদিক কল্যাণ বড়ুয়া প্রধানমন্ত্রীর সম্মাননায় মনোনিত
শিব্বির আহমদ রানা: দুর্যোগে ঝুঁকিহ্রাস কার্যক্রমের স্বীকৃতি স্বরুপ ‘আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-১৮’ দেশের সিপিপির আওতাভুক্ত ৪০টি উপজেলা হতে ১জন পুরুষ এবং ১ জন মহিলা স্বেচ্ছাসেবক কে সন্মাননা প্রদান করা হচ্ছে । সে পর্যায়ে বাশঁখালী উপজেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী (সিপিপি)'র শ্রেষ্টা স্বেচ্ছাসেবক হিসাবে কল্যাণ বড়ুয়া আগামী শনিবার ঢাকার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সন্মেলন কেন্দ্রে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ  থেকে সন্মাননা গ্রহন করবেন । প্রথম বারের মত ঘোষিত বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রনালয়ের অধীনে পরিচালিত ঘূর্ণিঝড় প্রর্স্তুতি কর্মসুচী (সিপিপি)'র স্বেচ্ছাসেবক সন্মাননা ঘোষনা করায় সিপিপি স্বেচ্ছাসেবকদের মাঝে সাড়া জাগিয়েছে।

কল্যাণ বড়ুয়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)'র সরল ইউনিয়নের ৭নং ইউনিটের একজন স্বেচ্ছাসেবক ও টিম লিড়ার। ১৯৯২ সালের পর থেকে একজন স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে যাচ্ছেন তিনি। প্রথমে স্বেচ্ছাসেবক এরপর টিমলিডার (সংকেত) এবং পরবর্তীতে ২০০১ সালে বাশঁখালী উপজেলার সিপিপি'র প্রশিক্ষক হিসাবে উত্তীর্ণ হন তিনি। এর পর থেকে নিজের মত করে ছুটে চলা। অসংখ্যা সংগঠনের একনিষ্টা কর্মী কল্যাণ বড়ুয়া একজন সংবাদকর্মী ও । তিনি দেশের প্রাচীনতম পত্রিকা  দৈনিক আজাদীর নিজস্ব প্রতিনিধি, জাতীয় সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের নিজস্ব প্রতিনিধি, বাশঁখালী থেকে প্রকাশিত (২০০০ সাল) অনিয়মিত শিক্ষা সাহিত্য সংস্কৃতি চর্চা ও ঐতিহ্য সংরক্ষন বিষয়ক মুখপত্র আজকের বাশঁখালীর সম্পাদক ও প্রকাশক, বাশঁখালী উপজেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য, বাশঁখালী উপজেলা কমিউনিটি পুলিশ এর নির্বাহী সদস্য, বাশঁখালী উপজেলা প্রতিবন্ধি পুর্নবাসন ও চিকিৎসা সেবা কেন্দ্রের নির্বাহী সদস্য, বাশঁখালীর বৌদ্ধদের একমাত্র সংগঠন বাশঁখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক, শিক্ষা সাহিত্য সংস্কৃতি চর্চা ও ঐতিহ্য সংরক্ষন বিষয়ক সংগঠন বাশঁখালী একাডেমীর প্রতিষ্টাতা ও প্রধান নির্বাহী, বাশঁখালী উপজেলা গ্রাম পুলিশ কমিটির উপদেষ্টা, বাশঁখালী উপজেলা ব্লাড ব্যাংক কমিটির উপদেষ্টা, জাপান বাংলাদেশ পরিচালিত বৌদ্ধ ধর্মীয় সংগঠন রিসসো কোসা-কাই বাংলাদেশ এর বাশঁখালী শাখার সুনীম (লিডার) ও চট্টগ্রামের স্থায়ীত্বশীল উন্নয়ন সংস্থার ইপসার প্রজেষ্ট কো-অডিনেটর সহ অসংখ্যা সংগঠনের একনিষ্ট কর্মী ও সংগঠক ।

বাশঁখালী কাহারঘোনা এ.এস.ডি তরুন সংঘের প্রতিষ্টাতা ও পরিচালক (১৯৯২প্রতিষ্টা কাল), ২০০৬ সালে চট্টগ্রামের অন্যতম প্রকাশনী শৈলী প্রকাশন থেকে তার কিশোর ছড়া গ্রন্থ ‘স্বপ্ন ভরা মন’ প্রকাশিত হয়। যার মোড়ক উন্মোচন করেছিলেন বিশিষ্ট সাহিত্যিক ড. মুনতাসীর মামুন, একুশে পদক প্রাপ্ত কবি আবুল মোমেন ও একুশে পদক প্রাপ্ত কবি ও সাংবাদিক রাশেদ রউফ সহ আরো অনেকে। তিনি উপজেলা প্রশাসন পরিচালিত বাশঁখালী শিশু নিকেতনের একজন সিনিয়র শিক্ষক ছিলেন (১৯৮৫ প্রতিষ্টা কাল)। বিগত দিনে তিনি জাপান, থাইল্যান্ড/ ব্যাংকক (৫বার),সিঙ্গাপুর ও ভারত সহ বিভিন্ন দেশে প্রশিক্ষন ও ভ্রমন করেন । উল্লেখ্য বাশঁখালীতে ১০টি ইউনিয়নে ৭১টি ইউনিটের ১০৬৫ জন সদস্য রয়েছেন । তার মধ্যে ৩৫৫ জন মহিলা। বাশঁখালীতে ঘূর্ণিঝড় প্রর্স্তুতি কর্মসুচী (সিপিপি)'র সহকারি পরিচালক হিসাবে অতিরিক্ত দায়িত্বে আছেন সাইফুল ইসলাম আর উপজেলা টিম লিডার মোহাম্মদ ছগীর । 

বাশঁখালী উপজেলার সিপিপি'র শ্রেষ্ট স্বেচ্ছাসেবক হিসাবে কল্যাণ বড়ুয়া নির্বাচিত হওয়ার ব্যাপারে সিপিপি'র উপজেলা টিম লিডার মোহাম্মদ ছগীর বলেন, তিনি ১৯৯২ সাল থেকে সিপিপি'র সাথে যুক্ত । তাছাড়া সে একজন ২০০১ সালে বাশঁখালী উপজেলার সিপিপি'র প্রশিক্ষক হিসাবে উত্তীর্ণ হয়েছে। সে দেশে বিদেশে স্বেচ্ছাসেবা মুলক কাজের অসংখ্যা প্রশিক্ষন গ্রহন করেছেন এবং প্রতিনিয়ত স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছেন ।

বাঁশখালীজনপদ২৪.কম/রানা

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.