![]() |
আলোচনা শেষে প্রিয় বাঁশখালীর সম্পাদক কাজী শাহরিয়ার ৮টি সংখ্যা অধ্যক্ষ তাহুরিন সবুর কে তুলে দিচ্ছেন
|
বাঁশখালী জনপদ ডেস্ক: বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক প্রকাশনা বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম (বাফাচ) এর ৭ম সংখ্যা প্রকাশনা উপ-কমিটির প্রথম সভা গত শনিবার (৬ অক্টোবর) বিকাল ৫ টায় এনায়েত বাজার মহিলা কলেজ চট্টগ্রাম এ উপ-কমিটির আহ্বায়ক অধ্যক্ষ তহুরিন সবুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রকাশনা উপ-কমিটির সদস্য সচিব অধ্যাপক কবি কমরুদ্দিন আহমদ, অধ্যাপক মুহম্মদ ফয়জুল হক, অধ্যাপক মোহাম্মদ খালেদুর রহমান, শিক্ষক আবদুল মাবুদ, প্রভাষক সুজন বড়ুয়া, প্রিয় বাঁশখালী'র সম্পাদক কাজী শাহরিয়ার প্রমুখ।
সভায় বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি, উন্নয়ন ও সম্ভাবনা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখা আগ্রহী লেখকদের আগামী ১০ নভেম্বর ২০১৮ এর মধ্যে তহুরিন সবুর, অধ্যক্ষ, এনায়েত বাজার মহিলা কলেজ, চট্টগ্রাম এর ঠিকানায় হার্ড কপি এবং qamaru65@gmail.com ই-মেইলে সফ্ট টকপি পাঠানোর আহ্বান জানানো হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন