বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

মেম্বার আহমদ খলিল এর শয্যা পাশে সাবেক সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরী

মেম্বার আহমদ খলিল এর শয্যা পাশে বাঁশখালীর সাবেক সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরী

জনপদ ডেস্ক: শীলকুপ ইউনিয়নের মনকিচর আয়ুব আলী হাজির বাড়ীর ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আহমদ খলিল প্রকাশ কালু মেম্বার দীর্ঘ ৬ মাস ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত। গত শুক্রবার অসুস্থ আহমদ খলিলকে দেখতে যান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাবেক সফল মেয়র ও বাঁশখালীর সাবেক সাংসদ আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী। তিনি অসুস্থ আহমদ খলিল এর পরিবারের বিভিন্ন খবরা খবর নেন এবং তার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন।

উল্লেখ্য আহমদ কবির প্রকাশ কালু মেম্বার দীর্ঘ ২০ বছর ধরে ইউপি সদস্য ছিলেন। তার সহধর্মিণী ফাতেমা বেগম দুইবার নির্বাচিত হয়ে টানা ১৪ বছর ধরে মহিলা মেম্বারের দায়িত্বে ছিলেন। শীলকুপ তথা বাঁশখালীর একমাত্র কনিষ্ট ইউপি সদস্য বর্তমানে তার তৃতীয় ছেলে সিদ্দিক আকবর বাহাদুর ইউপি সদস্যের দায়িত্বে আছেন। সাবেক ইউপি সদস্য আহমদ খলিল একজন সহজ সরল মানুষ ছিলেন। মেম্বার থাকাকালীন ও আজবধি তিনি নিজেকে মানবসেবায় নিয়োজিত রেখেছেন। গ্রামিণ নানা সমস্যা সমাধান ও উন্নয়নমুলক কর্মকান্ডে তার উল্লেখযোগ্য ভুমিকা ছিল। মহল্লাপাড়ায় একটি মসজিদের জন্য জায়গাদান করা সহ বিভিন্ন ক্ষেত্রে নিঃশ্বার্ত সেবা করেছেন। বর্তমানে তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন বিছানায়। তার পুত্র ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুর পিতার রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

বাঁশখালীজনপদ২৪.কম/শিব্বির আহমদ রানা

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.