বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

শীলকূপ ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি খালেদ ও সা. সম্পাদক নুরুল আমিন


জনপদ ডেস্কঃ মোহাম্মদ খালেদ কে সভাপতি এবং মো. নুরুল আমিন আসিফ কে সাধারণ সম্পাদক করে শীলকূপ ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাঁশখালী উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোহাম্মদ হামিদুর রহমান সিকদার ও সদস্য সচিব আতাউল্লাহ আল-আজাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।

এ বিষয়ে শীলকূপ ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ খালেদ বলেন, বাঁশখালী উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ আমাকে ইউনিয়ন কমিটিতে সভাপতির দায়িত্ব দিয়েছেন। আমার উপর অর্পিত সংগঠনের দায়িত্ব পালনের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। শীলকূপ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পর্যায়ের এক্টিভ কর্মীদের সংগঠিত করে শীলকূপ ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগকে সু-সংগঠিত করবো।

বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে ৪৫ জন সদস্য বিশিষ্ট শীলকূপ ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা বাঁশখালী উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের দপ্তরের জমাদানের নির্দেশ দেয়া হয়েছে।




বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.