বাঁশখালী জনপদ ডেস্ক: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ বেশ দুর্দান্তভাবে শুরু হল বাংলাদেশের। স্বাগতিকরা শুরুতেই এগিয়ে যায়। প্রতিপক্ষ ভুটানের বিপক্ষের ম্যাচে মাঠে নামার মাত্র দ্বিতীয় মিনিটেই পেনাল্টিতে গোল করে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ হয়।
আজ মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। স্বাগতিকরা ম্যাচের প্রথম মিনিটেই কর্নার পায়। কর্নার করার সময়ই প্রতিপক্ষ ভুটানের একজন ডিফেন্ডার রক্ষণের মধ্যে স্বাগতিকদের একজনকে ফাউল করেন। আর এতে করেই ভাগ্যের দরজা খুলে যায় বাংলাদেশের। তপু বর্মণ শট করে। আর হয়ে যায় বাংলাদেশের পক্ষে গোল।
প্রথমার্ধের খেলা শেষ হয়। শুরু হয় দ্বিতীয়ার্ধ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচকে নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেন ভুটান। এদিকে শক্তিশালী লাল-সবুজের জার্সিধারী বাংলাদেশ নিজ শক্তিতে কঠোর হয়ে দাঁড়ায় জামাল ভুইয়ারা।
প্রথমার্ধের মতোই দ্বিতীয়ার্ধেও ব্যবধান বাড়িয়ে দেয় বাংলাদেশ দল। ডান দিক থেকে বিপুল আহমেদের ক্রসিংয়ে সামনে এগিয়ে দুর্দান্ত ভলিতে প্রতিপক্ষ ভুটানের জালকে কাঁপিয়ে দিয়ে ব্যবধান দ্বিগুণ করে সুফিল। নির্ধারিত সময়ের খেলা শেষে ২-০ গোলের ব্যবধানে জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের বাংলাদেশ।
সাফ ফুটবলে এবার দিয়ে পঞ্চমবারের মত মুখোমুখি হয় বাংলাদেশ-ভুটান। আগের চারবারে বাংলাদেশের সফলতা বেশি। ভুটানের বিপক্ষে বাংলাদেশ তিনবার জয়ী হয়েছে। আর একটিতে ম্যাচ ড্র। এবারের ম্যাচেও জয়ী হল বাংলাদেশ। জয়ের উচ্ছ্বাসে দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব রক্ষার মিশন শুরু বাংলাদেশের।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন