বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালী থানায় ওসি কামাল হোসেন'র যোগদান ওসি সালাহউদ্দীন'র বিদায়

বিদায়ী অফিসার ইনচার্জ সালাহউদ্দীন হিরা বক্তব্য রাখছেন
বাঁশখালী জনপদ ডেস্ক: চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার চৌকস অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ সালাহ উদ্দিনকে পলিট ব্যুরো ইন্ভেস্টিগেশন (পিবিঅাই) ঢাকায় বদলী করা হয়েছে। নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন মোহাম্মদ কামাল হোসেন। শনিবার সন্ধ্যা ৭ টার সময় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কক্ষে ওসি মোহাম্মদ সালাহ উদ্দিনের বিদায় ও নতুন ওসি কামাল হোসেনের যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে বিদায়ী ওসি সালাহ উদ্দিন বলেন, বাঁশখালীতে দায়িত্বপালন কালীন সময়ে বাঁশখালীর সর্বস্তরের মানুষ দেশের অাইন শৃংখলা রক্ষাপুর্বক একটি অাদর্শ ও সুন্দর বাঁশখালী গড়ার ক্ষেত্রে প্রশাসনের প্রতি যে অান্তরিকতা ও সহযোগিতা পেয়েছি তা অামার কর্মময় জিবনে দীর্ঘদিন স্মরনীয় হয়ে থাকবে।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসঅাই মাসুদ রানার সঞ্চালনায় রাত ৮ টায় অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে অাবেগঘন পরিবেশে বক্তব্য রাখেন বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাহউদ্দিন, নবাগত অফিসার ইনচার্জ কামাল হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামাল উদ্দিন, এসঅাই সুজন সিকদার, এএসঅাই অানোয়ার।

নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন তার উদ্বোধনী বক্তব্যে বলেন, বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি)'র কৃতিত্ব ও সফলতার ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি সুন্দর, অপরাধ মুক্ত ও অাদর্শ বাঁশখালী উপহার দেওয়ার ব্যাপারে তাঁর পুর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পেশাদারিত্বের সর্বোচ্চ উজাড় করে দেবেন বলে দৃঢ় অঙ্গিকার করেন।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.